ডুয়াল সিমের প্রথম ফাইভজি ফোন আসছে

২৬ নভেম্বর, ২০১৯ ২২:৫৭  
এখনই চাইলেই আপনি ফাইভজি ফোন কিনতে পারেন। তবে সেগুলোর কোনোটিতেই ডুয়াল সিম সুবিধা নেই। তবে শিগগিরই আপনার ডুয়াল সিমের ফোন কেনার আগ্রহ থাকলে পূরণ হবে। খবর এনগ্যাজেট। চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেক তাদের পূর্বের টিজার প্রকাশ করা ফাইভজি সিস্টেম-অন-চিপ উন্মোচন করেছে। ডাইমেনসিটি ১০০০ নামের এই চিপ প্রথম কোনো এসওসি যা ডুয়াল সিমের ফোনে ফাইভজি সুবিধা দেবে। আর ঐ ফোনের উভয় সিমেই ফাইভজি সুবিধা পাওয়া যাবে। মিডিয়াটেক জানিয়েছে, এটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ডাটা স্পিডের চিপ। এই চিপ ব্যবহৃত ফোনে ৪.৭ জিবিপিএস ডাউনস্ট্রিম এবং ২.৫ জিবিপিএস আপস্ট্রিম সুবিধা থাকবে। থাকবে ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ৫.১+ সুবিধা। ভালো ওয়্যারলেস পারফরমেন্সের জন্য এতে কিছু সলিড কম্পিউটিং পাওয়ার থাকবে। ডিবিটেক/বিএমটি